× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদ হোসেন চৌধুরীকে ওয়ান ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অপসারণের নির্দেশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৭ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:২১ পিএম

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী। ফাইল ছবি

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী। ফাইল ছবি

খেলাপিঋণের দায়ে এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে ওয়ান ব্যাংকের পরিচালকের পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। ফলে তিনি এ ব্যাংকে তার চেয়ারম্যান পদটিও হারাচ্ছেন। সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাঈদ হোসেন চৌধুরীর নামে চট্টগ্রাম অর্থঋণ আদালতে দুটি ঋণখেলাপি মামলা আছে। ব্যাংকিং নীতিমালা অনুযায়ী ঋণখেলাপি কেউ ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারেন না। তাই আদালত সাঈদ হোসেন চৌধুরীকে ব্যাংকের পরিচালক পদ অপসারণ করার নির্দেশ দিয়েছেন।’

এর আগে একই অপরাধে ২০২০ সালে চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে ওয়ান ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। পরে উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করলে পুনরায় স্বপদে ফেরেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, সাঈদ হোসেন চৌধুরী নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান এইচআরসি সিন্ডিকেট লিমিটেডের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় সাঈদ হোসেন চৌধুরী ও তার স্ত্রীর ফারজানা চৌধুরীর নামে মামলা করে সাউথইস্ট ব্যাংক। ওই মামলায় সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের সুদসহ পাওনা ১৫ কোটি টাকা। অন্যদিকে আরেকটি প্রতিষ্ঠান এইচআরসি শিপিং লিমিটেডের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় সাঈদ হোসেন চৌধুরীসহ তার স্ত্রীর ফারজানা চৌধুরীর নামে আরেকটি মামলা করে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির কাছে এখন ব্যাংকের দায় ১৭১ কোটি টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা