প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ২১:২০ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ২১:০১ পিএম
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি চান্দিনা শাখার পক্ষ থেকে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪’ পালন করা হয়। প্রবা ফটো
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি চান্দিনা শাখার পক্ষ থেকে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪’ পালিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) চান্দিনা শাখার ব্যাবস্থাপক মো. মিজানুর রহমানের নেতৃত্বে চান্দিনা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সেই সঙ্গে রোপণ করা হয় নানা জাতের গাছের চারা।
ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে ঘোণার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি পালন করা হয়। এবারের স্লোগান ছিল ‘বৃক্ষে সমৃদ্ধ পরিবেশ, প্রাণ প্রাচুর্যের বাংলাদেশ’।