× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এস আলমের দুই ব্যাংকসহ তিন ব্যাংকে নতুন পর্ষদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২২:২৯ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ০৮:৪৫ এএম

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

এস আলম গ্রুপের দখলে থাকা দুটিসহ তিনটি ব্যাংকের প‌রিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে এসব ব্যাংকের পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৭ আগস্ট) নতুন পরিচলানা পর্ষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিন ব্যাংক হলো- ইউসিবি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।

এর মধ্যে ইউসিবি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালনা পর্ষদে পরিচালক হয়েছেন- শেয়ার হোল্ডার পরিচালক শরীফ জহীর, শেয়ার হোল্ডার পরিচালক মো. তানভীর খান। তিনজন স্বতন্ত্র পরিচালক হয়েছেন। তারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী এবং চাটার্ড একাউন্টেড ওবায়দুর রহমান এফসিএ।

এদিকে ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া পাঁচ পরিচালক হলেন- ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদ উদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং চার্টার্ড একাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মু. ফরীদ উদ্দীন আহমদ।

আর গ্লোবাল ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া পাঁচ স্বতন্ত্র পরিচালক হলেন- মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা, ইসলামী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক আবু হেনা রেজা হাসান এবং চার্টার্ড একাউন্টেন্ট মু. মাহমুদ হোসেন। তাদের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নুরুল আমিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা