× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসাবাণিজ্যের পরিবেশ উন্নত করতে সংস্কার প্রয়োজন : ব্রিটিশ হাইকমিশনার

প‍্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১৪:৪৬ পিএম

রাজধানীর শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রবা ফটো

রাজধানীর শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রবা ফটো

দেশের ব্যবসাবাণিজ্যের পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এজন্য কিছু ক্ষেত্রে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারাহ কুক জানান, বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে তার পাশে থাকবে ব্রিটিশ সরকার।

অর্থ উপদেষ্টা জানান, ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। ইতোমধ্যে ব্যবসার পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে। এ খাতের সংস্কার করতে আগে পুঁজিবাজার, ব্যাংকিংসহ আর্থিক খাত সংস্কার করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা