× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এস আলম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৪:২৬ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৫:৪৭ পিএম

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোয় এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসাপ্রতিষ্ঠানেরর নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

এ ছাড়া তাদের নামে কোনো লকার বা সঞ্চয়পত্রের তথ্য থাকলে তা-ও জানাতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা