× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ২৬ হাজার টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ০৯:২২ এএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১০:৫১ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে সোনা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে দেশের বাজারে ১ ভরি সোনা সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকায় বিক্রি হয়েছে। গত বুধবার থেকে আজ পর্যন্ত এ দামে বিক্রি হয় সোনা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৫০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৪৪৬ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ২৩৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির ১ ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ২৭ টাকা, নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ২৪১ টাকা।

এর আগে ২১ আগস্ট সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৪৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ২৩৭ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির ১ ভরি সোনার দাম ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের ১ ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের ১ ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির ১ ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা