× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বে‌শি দামে চি‌নি বিক্রি করায় আবদুল মোনেম সুগার রিফাইনা‌রিকে জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ২০:২০ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ২০:৩৪ পিএম

বে‌শি দামে চি‌নি বিক্রি করায় আবদুল মোনেম সুগার রিফাইনা‌রিকে জরিমানা

অতিরিক্ত দামে চিনি বিক্রির অভিযোগে আবদুল মোনেম সুগার রিফাইনারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত ১৬ ন‌ভেম্বর অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের নেতৃত্বে চি‌নি ও ভোজ‌্য তে‌লের বাজার পরি‌স্থি‌তি তদার‌কিকা‌লে কারওয়ান বাজা‌রে আবদুল মো‌নেম সুগার রিফাইনা‌রির উৎপা‌দিত ইগলু ব্র‌্যা‌ন্ডের চি‌নির মোড়কে ১০৮ টাকা লেখা পাওয়া যায়, যা সরকার-নির্ধা‌রিত মূল‌্য ৯৫ টাকা থেকে ১৩ টাকা বে‌শি। এর পরিপ্রেক্ষি‌তে আবদুল মো‌নেম সুগার রিফাইনা‌রির কাছে ব‌্যাখ‌্যা চাওয়া হয়। রোববার জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে এ খবর জানানো হয়।

আবদুল মো‌নেম সুগার রিফাইনা‌রির লি‌খিত ব‌্যাখ‌্যায় সরকার থেকে চি‌নির দাম পুনঃনির্ধার‌ণের পূ‌র্বেই বে‌শি দামে বাজারে চি‌নি সরবরা‌হের বিষয়‌টি স্বীকার ক‌রেছে। উ‌ল্লি‌খিত কর্মকাণ্ডের জন্য রবিবার আবদুল মো‌নেম সুগার রিফাইনা‌রিকে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দোষী সাব‌্যস্ত করে ১ লাখ টাকা জ‌রিমানা করা হয়। জনস্বা‌র্থে  এ ধর‌নের কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানিয়েছে ভোক্তা অধিকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা