প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ২১:৪৯ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ২২:১০ পিএম
বেসরকারি আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৭১তম কুমিল্লার দাউদকান্দি উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-কুমিল্লা জোনের জোনাল হেড, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহীম দুয়ারি, বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দির বিশিষ্ট ব্যবসায়ী ও মোহন সিন্ডিকেটের আলহাজ মোহন সরকার, বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক সিলেট-কুমিল্লা জোনের কর্মকর্তা এএইচ এম জাকির খান, কুমিল্লা শাখার ব্যবস্থাপক ও এভিপি মোজাহারুল ইসলাম চৌধুরীসহ ব্যাংকের গৌরীপুর ও গল্লাই শাখার ব্যবস্থাপক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা শাখার ব্যবস্থাপক ও এফএভিপি মো. মিজানুর রহমান।