প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৩:৩৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৫:০৯ পিএম
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প আর থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (১৯ আগস্ট) সকালে আগারগাঁওয়ের এনইসি ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘নতুন যে প্রজেক্ট কতগুলো আসবে সেগুলো একনেকে যাওয়ার আগে আপনাদের বিচার-বিবেচনা করে দেখতে হবে।’
তিনি বলেন, ‘মূল্যস্ফীতি এখন অনেক বেশি, আমাদের খরচ কমাতে হবে। প্রকল্প গ্রহণে সেসব বিবেচনা করতে হবে। রাজনৈতিক সরকারের আমলে অনেক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প থাকে। এখন এসব আর থাকবে না।’