× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পতনের বাজারে জীবন বিমা খাতের দাপট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৭:০৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কয়েকদিন ধরেই নেতিবাচক ধারায় লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। কিন্তু এর মধ্যে অল্প অল্প করে শেয়ারের দর বাড়ছিল জীবন বিমা খাতের কোম্পানিগুলোর। রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসেও জীবন বিমা খাতের শেয়ারের বড় উত্থান দেখা গেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, দর বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের ৮টিই এখাতের। জীবন বিমা খাতের মোট ১৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯টির। তারমধ্যে ৩টি কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। এছাড়া কমেছে ৪ টির এবং অপরিবর্তিত ছিল ১ টির দর।

এদিকে গত সপ্তাহের শেষ দুইদিনে দেশের পুঁজিবাজার ইতিবাচক থাকলেও চলতি সপ্তাহের শুরুটা হয়েছে নেতিবাচক প্রবণতায়। গত ১৬ নভেম্বর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। তালিকাভুক্ত ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টি শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের কোন লেনদেন হয়নি। ফলে গত কয়েকদিনের মতো রবিবারও লেনদেনের খরা দেখা গেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২৯ কোটি টাকা কম। লেনদেন হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০টির।

ডিএসইতে লেনদেনে শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটির ৩৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি-পাল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালের ১৮ কোটি ৪ লাখ, পদ্মা লাইফের ১৭ কোটি ৩৭ লাখ এবং ইস্টার্ন হাউজিংয়ের ১৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ১০৭ টাকা ১০ পয়সায়।  দ্বিতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ৮৫ টাকা ২০ পয়সায়। এ ছাড়া চাটার্ড ইনস্যুরেন্সের ৯ দশমিক ৭৮ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইনস্যুরেন্সের ৫ দশমিক ২৯ শতাংশ এবং পদ্মা লাইফ ইনস্যুরেন্সের ৫ দশমিক ২২ শতাংশ দর বেড়েছে।

দরপতনের শীর্ষে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস। শেয়ারটির দর ১০ শতাংশ কমে সবশেষ ৯০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে আছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দাম কমেছে ৯ দশমিক ৯৬ শতাংশ কমে লেনদেন হয় ৮৪ টাকায়। এছাড়া বসুন্ধরা পেপার মিলসের ৯ দশমিক ৯৪ শতাংশ, এডিএন টেলিকমের ৯ দশমিক ৭০ শতাংশ এবং বিডিকম অনলাইনের ৯ দশমিক ৪৮ শতাংশ দর হারিয়েছে।

এদিকে মূল মার্কেটের ধারাবাহিকতায় নেতিবাচক প্রবণতা ছিল ডিএসইর এসএমই বোর্ডেও। ডিএসএমই-এক্স ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪০১ পয়েন্টে। লেনদেন হওয়া ১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২টির, কমেছে ১২টির দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতে সূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৪৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ৯ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা বেশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা