প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৫:০০ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৫:৩৫ পিএম
ফাইল ফটো
আগামী ২২-২৩ নভেম্বর ঢাকা সফরে আসছেন হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) এর প্রেসিডেন্ট এবং সিইও মুহাম্মদ আওরঙ্গজেব। ব্যাংক খাতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আওরঙ্গজেব তার এই সফরে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক ও পার্টনারদের সঙ্গে আলোচনা করবেন। সফরকালে ব্যাংকটির আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগের প্রধান ফয়সাল লালানিও সঙ্গে থাকবেন।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান অংশীদারদের সঙ্গে আলোচনায় আওরঙ্গজেব বাংলাদেশে এইচবিএল-এর বিভিন্ন ব্যাংকিং সেবার কথা তুলে ধরবেন। গ্রাহকদের জন্য আধুনিক সুবিধা সংবলিত বিভিন্ন হিসাব খোলার সুবিধা এবং চীনে এইচবিএল-এর উপস্থিতি কীভাবে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা পরিচালনাকে সহজ করে দিচ্ছে এসব দিকও তুলে ধরবেন তিনি।
আন্তর্জাতিক এইচবিএল বাংলাদেশে ৪৫ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। ব্যাংকটির সবচেয়ে বড় কার্যক্রম ও প্রধান কার্যালয় পাকিস্তানে অবস্থিত। আগাখান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফইডি) এইচবিএল-এর ৫১ শতাংশ শেয়ারহোল্ডার এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রক। বাকি শেয়ার সিডিসি গ্রুপ পিএলসি এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনসহ দেশি ও বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে রয়েছে।