× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক ভূমিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ২১:২২ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৪ ২১:৩৬ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ফাইল ফটো

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ফাইল ফটো

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের স্ত্রীদের ক্ষেত্রেও একই আদেশ দেওয়া হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএফআইইউ সূত্র জানিয়েছে, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব জব্দের স‌ঙ্গে তা‌দের হিসা‌বের সব তথ্য চে‌য়ে‌ছে বিএফআইইউ।

বিএফআইইউয়ের পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠা‌নো চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারী ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাক‌বে।

তা ছাড়া সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান রুকমিলা জামানের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এসব ব্যক্তির ব্যাংক হিসাবের লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।

বিএফআইইউ কর্মকর্তারা জানান, এসব ব্যক্তির ব্যাংক হিসাব থেকে টাকা তোলা বা লেনদেন বন্ধ করার জন্য জব্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কোথায় কার সঙ্গে কী ধরনের লেনদেন করেছে তা জানার জন্য লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা