× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইইবির ৫১ তম সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২২:৫৭ পিএম

আইইবির ৫১ তম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আইইবির সেমিনার হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. এ রশীদ।

জাতীয় সংগীত ও পবিত্র কোরয়ান তেলওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হওয়ার পর গত এক বছরে মৃত্যু বরণ করা প্রকৌশলীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন আইইবির চট্টগ্রামের সম্পাদক প্রকৌশলী শাহজাহান। একই সঙ্গে তিনি সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার প্রতিবেদনও উপস্থাপন করেন। প্রতিবেদনে তিনি গত বছরে আইইবির বিভিন্ন উদ্যোগ, কর্মকান্ডের, জনস্বার্থ সংশ্লিষ্ঠ বিষয়ে কর্মশালা, সেমিনার পালন সহ সকল কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. অ্যান্ড এসডব্লিউ) অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান (একা. অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী রাজীব বড়ুয়া।

বার্ষিক সাধারণ সভার প্রতিবেদনের উপরে আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, মো. দেলোয়ার হোসেন, প্রকৌশলী মোহাম্মদ হারুন, কর্পোরেট সদস্য প্রকৌশলী মকবুল হোসেন, প্রকৌশলী আবুল কাশেম, প্রকৌশলী রূপক বড়ুয়া, ড. প্রকৌশলী মোজাম্মেল হক, প্রকৌশলী মোঃ দুলাল হোসেন, প্রকৌশলী আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী, প্রকৌশলী রুবেল সেন গুপ্ত। 

আলোচনাকালে তাঁরা বাৎসরিক কর্মকান্ডের উপর ভিত্তি করে রচিত এবং পেশকৃত সুলিখিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা ব্যাপক কর্মসূচি পালনের মাধ্যমে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র ২০২৩ সালের জন্য সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ কেন্দ্র নির্বাচিত হওয়ায় কাউন্সিল ও নির্বাহী কমিটির প্রতি ধন্যবাদ জানান। 

বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনার পর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী উদয় শেখর দত্ত প্রতিবেদনটি অনুমোদনের জন্য প্রস্তাব এবং সিনিয়র প্রকৌশলী তোফাজ্জল আহমেদ বার্ষিক প্রতিবেদন অনুমোদনের সমর্থন করেন। তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ উপস্থিত প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা