× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যেতে চায় ‘শপআপ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২২:১১ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ২৩:১৮ পিএম

বিদেশি বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যেতে চায় ‘শপআপ’

দেশীয় আইনে স্টার্টআপ প্রতিষ্ঠানে ঋণ বিতরণে সীমা নির্ধারিত আছে। তাই ব্যবসা সম্প্রসারণে মোটা অঙ্কের ঋণ নিতে শেয়ার বাজারে যাওয়ার বিকল্প নেই এসব প্রতিষ্ঠান। আর দেশের শেয়ার বাজারে আস্থার সংকটসহ নান জটিলতা রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে দরকার বিদেশি বিনিয়োগ। এ লক্ষ্যকে সামনে রেখে দেশের প্রথম কোম্পানি হিসেবে মার্কিন শেয়ার বাজার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটি ডিলারস্ অটোমেটেড কোটেশনসে (ন্যাসড্যাক) তালিকাভূক্ত হতে চায় স্টার্টআপ প্রতিষ্ঠান ‘শপআপ’। এজন্য আগামী ৫ বছরের মধ্যে প্রতিষ্ঠানটি নিজেদের সক্ষমতা অর্জনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৪ জুলাই) রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিনে এক আলোচনা সভায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নির্বাহী কর্মকর্তা আফিফ জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো বড় অবস্থান তৈরি করতে পারছে না। কারণ এসব প্রতিষ্ঠানগুলোকে দেশিয়ভাবে বড় বিনিয়োগের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পাশাপাশি বিদেশিদের এসব প্রতিষ্ঠানে বিনিয়োগের পথও মসৃণ নয়। তবে ‘শপআপ’ এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে চায়।

আফিফ জামান বলেন, বর্তমানে শপআপের ৬৫ শতাংশ বিনিয়োগ বিদেশি। মাত্র ৬ বছরের মধ্যেই গ্রুপভুক্ত একটি প্রতিষ্ঠান পরিচালন মূনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে দেশিয় প্রথম প্রতিষ্ঠান হিসেবে শপআপ ন্যাসড্যাকের তালিকাভূক্ত হবে। এজন্য আমাদের ৪ থেকে ৫টি সূচকে উন্নতি করতে হবে। সেগুলো নিয়েই আমরা কাজ করছি।

তিনি বলেন, ভারতসহ পাশ্ববর্তী দেশগুলোর স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো ভালো করছে। আমরা মনে করি দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে শপআপ ন্যাসড্যাকে তালিকাভুক্ত হওয়ার পর বিদেশিরা আমাদের দেশের প্রতিষ্ঠানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠবে।

এসময় শপআপের প্রেসিডেন্ট মামুন রশিদ বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুব একটা ভালো নয়। আমরা এখনো আমাদের দেশের বিনিয়োগকারীদের কিভাবে এক্সিট দিবো তার নীতিমালা করতে পারিনি। এ কারণে দেশের বাইরে থেকে বিনিয়োগ আনা অনেক কঠিন। কোন বিনিয়োগকারীকে প্রপোজাল দিতে গেলে এখনো বাংলাদেশের পরিচিতি এবং কেন বিনিয়োগ করবে তার সম্পর্কেই বেশি বলতে হচ্ছে।

তিনি বলেন, শপআপ প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে, বড় উৎপাদক থেকে পণ্য এনে ছোট দোকানিকে ন্যায্য মূল্যে বিতরণ করা। অর্থাৎ মধ্যস্বত্বভোগীদের কারণে পণ্যের যে দাম বৃদ্ধি এবং মান নষ্ট হয় তা দুর করা। দায়িত্বশীলতার মধ্যে যদি আমরা একটি ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এখন বড় বড় গ্রুপগুলোও চাচ্ছে তাদের উৎপাদনের একটি অংশ অনলাইনের মাধ্যমে বিক্রি করতে। আমরা এই গ্রুপগুলো এবং ছোট দোকানিদের মধ্যে সম্পর্ক তৈরিতে কাজ করছি। পাশাপাশি আমরা দেশের বাইরেও আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরিতে কাজ করছি। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মুড়ি ও সরিষার তেল রপ্তানি করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা