প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:১৯ পিএম
পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
পরিসংখ্যান কার্যক্রম আরও ফলপ্রসূ ও গতিশীল করার দিক নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। বৃহস্পতিবার (১১ জুলাই) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদের সভায় এ নির্দেশনা দেন তিনি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সভা এটি।
সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, ২০২৪ এর সাথে সংশ্লিষ্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উল্লেখযোগ্য কার্যক্রম; বিশ্ব ব্যাংকের অর্থায়নে ন্যাশনাল স্ট্যাটেজি ফর দি ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস-ইমপ্লিমেনটেশন সাপোর্ট প্রজেক্ট (এনএসডিএস-আইপিএস) শীর্ষক প্রকল্পের অগ্রগতি; অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্পের অগ্রগতি; জনশুমারি ও গৃহগণনা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন এবং আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ সংক্রান্ত তথ্য; বিবিএস-কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করণ; স্মার্ট উদ্যোগ হিসেবে দারিদ্র্য পরিমাপণ; বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ৫০ বৎসর পূর্তির অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং পরিসংখ্যান ব্যুরো কার্যক্রমসমূহ, অর্থনৈতিক শুমারী-২০২৩ এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোজ-খবর নেন এবং পরিসংখ্যান কার্যক্রম আরও ফলপ্রসূ ও গতিশীল করার দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি মাসিক ভিত্তিতে একটি প্রকাশনার উদ্যোগ গ্রহনের নির্দেশনা প্রদান করেন যার মাধমে এক নজরে দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র জানা যায়। ভবিষ্যতে দেশের উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং পরিসংখ্যান ব্যুরো আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।