× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্ন ফাঁসের অভিযোগে ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ২০:৩৯ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ২১:৩৩ পিএম

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে। প্রবা ফটো

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে। প্রবা ফটো

পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগ থাকায় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসার (জব আইডি নং-১০১৮০) নিয়োগ পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশীরা। সোমবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি তুলে ধরা হয়েছে। ব্যাংকে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনটির আয়োজন করে। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশ ব্যাংক আমাদের ভরসার শেষ জায়গা। তবে পরীক্ষার জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের খবর গণমাধ্যমে সুস্পষ্ট প্রমাণসহ উঠে এলেও জালিয়াতির বিষয়টির প্রতি উদাসীন কেন কেন্দ্রীয় ব্যাংক? একজন কম্পিউটার অপারেটর কীভাবে ২৫০ কোটি টাকার মালিক হন? প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির বিষয় জানা সত্ত্বেও সিনিয়র অফিসার পরীক্ষা বাতিল না করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন?

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধায় মিছিল পণ্ড হয়। পরে পুলিশের মধ্যস্থতায় মানববন্ধনকারীদের মধ্য থেকে তিনজন প্রতিনিধিকে আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিতরে পাঠানো হয়।

প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আলিম-উর-রাজী সৈয়দের সঙ্গে আলোচনায় বসে। ‘গণমাধ্যমে প্রকাশিত সুনির্দিষ্ট প্রমাণ থাকার পর সেই গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে, তাদের তথ্য প্রমাণ নিয়ে স্বাধীন তদন্তকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়ে পরীক্ষা বাতিল করা হলো না কেন' প্রতিনিধিদলের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আলিম-উর-রাজী সৈয়দ; এমন দাবি করেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) কর্তৃক নেওয়া এ পরীক্ষায় প্রতিষ্ঠানটির সহকারী প্রোগ্রামার তথা বর্তমান ডিজির স্টাফ অফিসার একেএম শাহীনুজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ওঠে। সম্প্রতি সংবাদমাধ্যমে এ বিষয়ে বিশদ প্রতিবেদন প্রকাশিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা