× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৭:৫৬ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ২০:০৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ দশমিক ৬৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮১ দশমিক ৬৩ পয়েন্ট। এদিন ডিএসই এবং সিএসইতে সূচক এবং লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৪ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৯ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির। বিপরীতে দাম কমেছে ১৯৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের দিন ছিল ৯০৮ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেনের পরিমাণ কমেছে ২০ কোটি ২০ লাখ টাকা। 

এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় প্রথমে অবস্থান করছে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার। দ্বিতীয় স্থানে ফারইস্ট নিটিং এবং তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিচ হ্যাচারি, আফতাব অটোমোবাইল, স্যালভো কেমিক্যাল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রূপালী লাইফ ইনস্যুরেন্স এবং সেন্ট্রাল ইনস্যুরেন্স।

অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই  ৮১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৯৪ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১০টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৭ লাখ টাকা। যা আগের দিন ছিল ১৭৯ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ১৬০ কোটি ১৫ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা