প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৫:৫৯ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৬:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
সদ্যবিদায়ি জুন মাসে মূল্যস্ফীতি
সামান্য কমে ৯ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে। আগের মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।
রবিবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে। মূল্যস্ফীতি ৯ দশমিক ৭২ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের জুন মাসে যে পণ্য কিনতে ১০০ টাকা খরচ করতে হতো ২০২৪ সালের জুন মাসে সেই একই ধরনের পণ্য ক্রয় করতে খরচ করতে হয়েছে ১০৯ টাকা ৭২ পয়সা। অর্থাৎ পণ্যের দাম বেড়েছে ৯ টাকা ৭২ পয়সা।
বিবিএসের সর্বশেষ পরিসংখ্যানে
দেখা যায়, জুন মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি পণ্যের মূল্যস্ফীতিও কমেছে।
খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যের
মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ।
গ্রাম এবং শহরেও মূল্যস্ফীতি
কমেছে বিদায়ি জুন মাসে। শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৮ শতাংশ এবং গ্রামীণ
অঞ্চলে ৯ দশমিক ৮১ শতাংশ।
শহর এলাকায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি
১০ দশমিক ৫৪ শতাংশ, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৮ শতাংশ এবং গ্রামীণ এলাকায়
খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১০ দশমিক ৩৯ শতাংশ ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক
২৬ শতাংশ।