× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন ক্যাটেগরিতে আইএসও সনদ পেল সেলেক্সট্রা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ০৯:৪৮ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১০:৪৮ এএম

তিন ভিন্ন ক্যাটেগরিতে আইএসও সনদ পেয়েছে সেলেক্সট্রা লিমিটেড। প্রবা ফটো

তিন ভিন্ন ক্যাটেগরিতে আইএসও সনদ পেয়েছে সেলেক্সট্রা লিমিটেড। প্রবা ফটো

তিনটি ভিন্ন ক্যাটেগরিতে আইএসও সনদ পেয়েছে সেলেক্সট্রা লিমিটেড। মানসম্মত ব্যবস্থাপনা; পরিবেশবান্ধবতা; মানবসম্পদ, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা এ তিন বিভাগে আইএসও সনদ দিয়েছে আন্তর্জাতিক মানদণ্ডের পর্যবেক্ষণ ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইন্টারটেক।

সেলেক্সট্রা লিমিটেড এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্ববাজারে মোবাইল ও আইওটি পণ্য উৎপাদন ও রপ্তানিতে সক্ষম।

সনদ প্রাপ্তির বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফ বিন তাজ বলেন, ‘আইএসও সার্টিফিকেট আমাদের প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের দ্বার উন্মোচন করে দিল। এ অর্জন সম্ভব হয়েছে সেলেক্সট্রার সব সংশ্লিষ্ট সদস্যের নিরলস পরিশ্রম এবং দলগত সহযোগিতার মাধ্যমে।’

অত্যাধুনিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের পণ্য তৈরি নিশ্চিতকরণের মাধ্যমে সেলেক্সট্রা লিমিটেড অর্জন করেছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম : আইএসও-৯০০১:২০১৫ সনদ। কাঁচামালের সুষ্ঠু বণ্টন, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও অংশীদারদের বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে পেয়েছে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম : আইএসও-১৪০০১:২০১৫ সনদ। এ ছাড়া কর্মস্থলে আন্তর্জাতিক আইন ও মানদণ্ড অনুযায়ী কর্মচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অর্জন করেছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম : আইএসও-৪৫০০১:২০১৮ সনদ।

ইন্টারটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ২৯ মে, ২০২৪-এ ইন্টারটেক বাংলাদেশের প্রধান কার্যালয়ে সেলেক্সট্রা লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলামের হাতে এ তিনটি সনদ তুলে দেন। সনদগ্রহণের সময় আরও উপস্থিত ছিলেন নকিয়া মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডির কান্ট্রি ম্যানেজার মশিউর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেলেক্সট্রা লিমিটেড ২০২০ সালে একটি মোবাইল ও আইওটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করে এবং ২০২৩ সালের ডিসেম্বরে নকিয়া মোবাইল উৎপাদনের মাধ্যমে তাদের উৎপাদন কারখানাটি চালু করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা