× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উবার যাত্রীদের জন্য বিশেষ ছাড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৬:৪৩ পিএম

 উবার-মানা বে'র পার্টনারশিপ। প্রবা ফটো

উবার-মানা বে'র পার্টনারশিপ। প্রবা ফটো

গ্রাহকদের এক্সক্লুসিভ প্রোমোশনাল অফারের উদ্দেশ্যে পার্টনারশিপ করেছে শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার এবং দেশের প্রথম পলিনেশিয়ান থিমড ওয়াটার পার্ক মানা বে। এর মাধ্যমে পার্কটিতে যাতায়াতে উবার যাত্রীরা পাবেন বিশেষ ছাড়। যা গত ১১ জুন থেকে এখনও চলছে। 

যাত্রীরা ঢাকা-মানা বে-ঢাকায় দুটি ইন্টারসিটি রাউন্ড ট্রিপে ১৪ শতাংশ ছাড় পাবেন। এ ক্ষেত্রে প্রোমো কোড ICMANABAYRT2024 ব্যবহার করতে হবে। ৪ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা সময়ব্যাপী ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য। উবার ব্যবহারকারী প্রত্যেক যাত্রী ২টি ট্রিপের ক্ষেত্রে এই ছাড় পাবেন। 

এছাড়াও ইন্টারসিটি রাউন্ড ট্রিপ যাত্রীদের জন্য মানা বে’র এন্ট্রি টিকেটে ১৪ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি। এই যাত্রীরা গাড়ি পার্কিংয়ের সময়ও পাবেন ১০ শতাংশ ছাড়। পাশাপাশি, ইন্টারসিটি ওয়ান-ওয়ে চালকরা ২০ মিনিটের জন্য গাড়ি পার্কিং ফিসের ওপর ছাড় পাবেন।  

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, “নিজেদের সেবার মান উন্নত করতে উবার সবসময়ই সচেষ্ট। বাংলাদেশের গ্রাহকদের সুবিধাজনক ও সহজলভ্য যাতায়াতব্যবস্থা প্রদানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। মানা বে’র সঙ্গে এই পার্টনারশিপও আমাদের সেই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইন্টারসিটি যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় মানা বে-তে যাতায়াত এবং স্বচ্ছন্দে এর রাইডগুলো উপভোগ করার জন্য এটি চমৎকার সুযোগ।”

মানা বে ওয়াটার পার্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাত্তি বলেন, “উবারের মতো একটি ব্র্যান্ডের সঙ্গে মিলিতভাবে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা উবারের গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ প্রোমোশনাল অফার দিচ্ছি, ফলে মানা বে-তে তাদের ভ্রমণ হয়ে উঠবে আরও আনন্দময়। একসঙ্গে কাজ করার মাধ্যমে গ্রাহকদের অসাধারণ সেবা ও সুবিধা প্রদান করাই আমাদের লক্ষ্য। আমরা মানা বে-তে তাদের দারুণ ও অবিস্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।” 

উবারের ইন্টারসিটি রাউন্ড ট্রিপ সার্ভিসের সাহায্যে যাত্রীরা শহরের বাইরে ভ্রমণের সময় একই গাড়ি ও চালককে এক বা একাধিক দিনের জন্য বুক করতে পারবেন।   

যেভাবে এই ছাড় উপভোগ করতে পারবেন

উবার অ্যাপের অ্যাকাউন্ট সেকশনে যান → পেমেন্ট → অ্যাড প্রোমো কোড, প্রোমো কোড ICMANABAYRT2024 লিখুন, অ্যাপের হোম এ গিয়ে ‘হোয়্যার টু’ বক্সটিতে লিখুন ‘মানা বে ওয়াটার পার্ক’ → রাউন্ড ট্রিপ সিলেক্ট করুন, ট্রিপের ভাড়াসহ অন্যান্য বুকিংয়ের অন্যান্য তথ্য ভালোমতো দেখে নিয়ে ‘কনফার্ম ইন্টারসিটি’ ট্যাপ করুন, রাইড উপভোগ করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা