× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুগল ক্লাউড পার্টনার অ্যাডভানটেজে যোগ দিল রেডিংটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ২১:০৫ পিএম

গুগল ক্লাউড পার্টনার অ্যাডভানটেজে যোগ দিল রেডিংটন। প্রবা ফটো

গুগল ক্লাউড পার্টনার অ্যাডভানটেজে যোগ দিল রেডিংটন। প্রবা ফটো

গুগল ক্লাউড পার্টনার অ্যাডভানটেজে যোগ দিল রেডিংটন। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি গুগল ক্লাউড প্রিমিয়ার লেভেল পার্টনার হিসেবে বিক্রয় ও পরিষেবা সংক্রান্ত সুবিধা প্রদান করতে পারবে। রেডিংটন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোয় পরিবেশক এবং বাজার উন্নয়ন সহযোগী হিসেবে গুগল ক্লাউডের অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা প্রদান করে থাকে। 

গুগল ক্লাউডের অংশীজন হিসেবে রেডিংটন, গুগল ক্লাউডের বিস্তৃত বিতরণ ব্যবস্থা এবং স্থানীয় বাজারের বিভিন্ন বিষয় গভীর পর্যালোচনার মাধ্যমে এর সুবিধাগুলো ব্যবহারে কাজ করবে। প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক এই সহযোগিতার লক্ষ্য হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সংস্থাকে ডিজিটাল ট্রান্সফরমেশন, স্ট্রিমলাইন অপারেশন এবং তাদের নতুন উদ্ভাবনগুলোর প্রচারকাজে সুবিধা প্রদান করে শক্তিশালী করে তোলা। 

বাজারে রেডিংটনের প্রভাব এবং গ্রাহককেন্দ্রিক মনোভাবের সঙ্গে গুগল ক্লাউডের উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে অনেক নতুন বিষয়ের অবতারণার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধির নতুন দুয়ার উন্মোচিত হবে। এই অংশীদারত্ব বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানের ব্যবসা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে যাচ্ছে। 

এ বিষয়ে রেডিংটন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার রমেশ নটরাজন বলেন, ‘স্ক্যালাবেলিটি বা মাপযোগ্যতা, ব্যবহারে সুবিধা এবং কার্যকারিতার কারণে আমরা ক্লাউড প্রযুক্তি গ্রহণ করেছে এমন আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানের উত্থান দেখতে পাচ্ছি। রেডিংটনের মাধ্যমে আমরা আমাদের পার্টনারদের ক্লাউডের শক্তিকে কাজে লাগিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে ডিজিটাল রূপান্তর যাত্রার নেতৃত্ব দিচ্ছি। গুগল ক্লাউডের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা দক্ষিণ এশিয়া জুড়ে ক্লাউডের পরিষেবার বিস্তৃতি ঘটাতে বদ্ধপরিকর।’ 

উল্লেখ্য, রেডিংটন লিমিটেড একটি প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যারা উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের ডিজিটাল রূপান্তর যাত্রায় সহায়তা দিয়ে থাকে। ৩৮টি বাজারে ৬০টি সাবসিডিয়ারি অফিস, ৩০০টিরও বেশি ব্র্যান্ড অ্যাসোসিয়েশন এবং ৪৩ হাজার চ্যানেল পার্টনারের মাধ্যমে রেডিংটন ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং তুরস্কে আইটি/আইটিইএস, টেলিকম, লাইফস্টাইল এবং সোলার পণ্যের বিপণন ও বিতরণ নিশ্চিত করে। প্রযুক্তি, উদ্ভাবন এবং অংশীদারত্বে গুরুত্বারোপের কারণে রেডিংটন বিশ্বজুড়ে পণ্য, পরিষেবা এবং সেবাদানকারী অন্যতম সেরা বিশ্বস্ত পরিবেশক প্রতিষ্ঠান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা