× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেইসের মিউচুয়াল ফান্ডের ৯৭ % আইসিবি ও ব্র্যাক ব্যাংকের হেফাজতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৯:১১ পিএম

রেইসের মিউচুয়াল ফান্ডের ৯৭ % আইসিবি ও ব্র্যাক ব্যাংকের হেফাজতে

বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পরিচালিত মিউচুয়াল ফান্ডের ৯৭ শতাংশ সম্পদ আইসিবি এবং ব্র্যাক ব্যাংকের হেফাজতে রয়েছে। এক্ষেত্রে ফান্ডগুলোর তালিকাভুক্ত এবং অ-তালিকাভুক্ত সব শেয়ার সুরক্ষিত রয়েছে বলে দাবি করেছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা গত ২৪ জুনের আদেশের পরিপ্রেক্ষিতে রেইস ম্যানেজমেন্ট এ তথ্য জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মিউচুয়াল ফান্ডের সব কার্যক্রম স্বচ্ছতা এবং নিরাপত্তার সঙ্গে পরিচালনা করার জন্য কাস্টোডিয়ান ডিপি অ্যাকাউন্ট, ব্রোকারেজ ট্রেডিং অ্যাকাউন্ট, ব্রোকারেজ ট্রেডিং (প্যারেন্ট) অ্যাকাউন্ট, ব্রোকারেজ ট্রেডিং (লিংক) অ্যাকাউন্ট, ব্রোকারেজ সাসপেন্স অ্যাকাউন্ট এবং ব্রোকারেজ ফ্র্যাকশনাল অ্যাকাউন্ট ব্যবহার করে। যার মাধ্যমে দৈনিক লেনদেন, ব্যবস্থাপনা ও সিডিবিএলের শেয়ার সেটেলমেন্ট হয়।

রেইস পরিচালিত ফান্ডের সব সম্পদ আইসিবি ও ব্র্যাক ব্যাংকের হেফাজতে আছে এবং এ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সরাসরি তত্ত্বাবধান করে থাকে। মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড এবং কাস্টোডিয়ান চুক্তি অনুযায়ী বর্তমানে ফান্ডগুলোর সব তালিকাভুক্ত শেয়ার কাস্টোডিয়ান ডিপি অ্যাকাউন্টে রাখা আছে। রেইস তার পরিচালিত ফান্ডগুলোর সম্পদের নিরাপত্তার প্রমাণ হিসেবে গত ৩১ মে তারিখ পর্যন্ত ডিপিএ-৬ রিপোর্ট কমিশনের কাছে জমা দিয়েছে।

রেইসের সিনিয়র কর্মকর্তাদের দাবী, কিছু স্বার্থান্বেষী মহল ভুল তথ্যের ভিত্তিতে বাজারে গুজব ছড়াচ্ছে। এসব মিথ্যা প্রচারণা আমাদের গত ১৫ বছরের অর্জিত সুনাম ক্ষুন্ন করছে এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির আস্থা নষ্ট করছে। তবে কমিশনের কাছে রেইস পরিচালিত ফান্ডের সব প্রমাণ ও তথ্যাদি পাঠানো হয়েছে, যা রেইস পরিচালিত সব সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে।

উল্লেখ্য, রেইস পরিচালিত সকল ফান্ডে গত ৫ বছরে (২০১৮-২৩) বিনিয়োগকারীদের ৬৮৩ দশমিক ৪৩ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা