× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে লেনদেন বেড়ে ৭০৫ কোটি ৮৩ লাখ টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৭:০২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫২ দশমিক ৬৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬৩ দশমিক ৬৬ পয়েন্ট। এদিন ডিএসই এবং সিএসইতে সূচক ও  লেনদেনের পরিমাণ বেড়েছে।

পুঁজিবাজারে উর্ধ্বমুখি ধারা অব্যাহত রয়েছে। ডিএসই এবং সিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৮৩ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯২ লাখ টাকা। ডিএসইতে প্রায়  শতাধিক প্রতিষ্ঠান এবং সিএসইতে অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ১৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ দশমিক ৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২২ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬টির। বিপরীতে দাম কমেছে ৯৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের দিন ছিল ৬০৫ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ১০০ কোটি ৭১ লাখ টাকা। 

এ ছাড়া ডিএসইতে লেনদেনে  শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় প্রথমে অবস্থান করছে পূবালী ব্যাংকের শেয়ার। দ্বিতীয় স্থানে ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, রেনাটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আলিফ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি।

অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৬৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪ টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৯ টির এবং ৩৮ টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯২ লাখ টাকা, যা আগের দিন ছিল ১৪ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ১০১ কোটি ৪ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা