× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতুতে ২ বছরে ১৬৪৮ কোটি টাকা টোল আদায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ২২:১০ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ২২:৩২ পিএম

পদ্মা সেতু টোল প্লাজা। ছবি : সংগৃহীত

পদ্মা সেতু টোল প্লাজা। ছবি : সংগৃহীত

২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরদিন ভোর ৬টা থেকে এ সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

উদ্বোধনের পর থেকে গত সোমবার (২৪ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার হয়। এ সময়ে মোট টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার (২৫ জুন) পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম বছরে মোট ৫৭ লাখ ১৭ হাজার ৪৬টি যানবাহন পার হয় এবং টোল আদায় হয় মোট ৮০১ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় বছরে মোট যানবাহন পারাপার হয়েছে ৬৯ লাখ ৯৬ হাজার ২২৯টি এবং মোট টোল আদায় হয়েছে ৮৪৭ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১০০ টাকা।

প্রথম বছরে প্রতিদিন গড়ে যানবাহন পার হয়েছে ১৫ হাজার ৬৬৩টি এবং গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৩৩৪ টাকা।

দ্বিতীয় বছরে প্রতিদিন গড়ে যানবাহন পার হয়েছে ১৯ হাজার ১৬৮টি এবং গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ২২২ টাকা।

গত দুই বছরে পদ্মা সেতুতে সবচেয়ে বেশি চলেছে বাস। মাঝারি বাস চলেছে ৩১ লাখ ৩১ হাজার ৫৩২টি, যা থেকে টোল এসেছে ৬২৬ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। ১৪ হাজার ৭৮৪টি বড় বাস চলাচল বাবদ টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা এবং ২৬ হাজার ৯০৮টি ছোট বাস থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা।

১৫ লাখ ৫৩ হাজার ৭০৪টি মোটরসাইকেল থেকে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।

৩০ লাখ ২৪ হাজার ৭৩৪টি প্রাইভেট কার ও জিপ গাড়ি থেকে টোল আদায় হয়েছে ২২৫ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকা।

১১ লাখ ৪৯ হাজার ৫০৮টি পিকআপ ভ্যান পারাপার বাবদ টোল উঠেছে ১২৪ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।

১৩ লাখ ৩৯ হাজার ৭৩২টি মাইক্রোবাস চলাচলে ১৭০ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে।

১০ লাখ ১১ হাজার ৯০৯ ছোট ট্রাক থেকে টোল এসেছে ১৬১ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা।

৩ লাখ ১৭ হাজার ৮০০ মাঝারি ট্রাক থেকে ৮৮ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা টোল এসেছে।

৩৩ হাজার ৩০১টি থ্রি এক্সেল ট্রাক থেকে টোল এসেছে ১৬ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।

২ লাখ ৬১ হাজার ৮৬২টি ফোর এক্সেল ট্রেইলর থেকে টোল এসেছে ২৬ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা এবং সবচেয়ে বড় মাপের ১৪ হাজার ৪৪৮টি ট্রেইলর থেকে টোল আদায় হয় ৯ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা