প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৮:০৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৯:১৯ পিএম
কর্মশালায় অতিথিরা। ছবি : প্রবা
যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে স্থিতিশীল অর্থনীতি বিষয়ে কর্মশালা হয়েছে।
সম্প্রতি যমুনা ব্যাংক টাওয়ারে একাডেমির মিলনায়তনে ‘ট্রান্সফরমিং টুয়ার্ডস গ্রিন অ্যান্ড সাস্টেইনেবল ইকনোমি ইন বাংলাদেশ অ্যান্ড রিফাইন্যান্স স্কিমস অব বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালা হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইনান্স ডিপার্টমেন্টের পরিচালক মো. রজব আলী ও অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী ওয়ার্কশপ পরিচালনা করেন।
যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকটি সাসটেইনেবল ফাইন্যান্স কমিটির প্রধান মো. আবদুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, ব্যাংকের বিভিন্ন শাখার ১৫০ জন কর্মকর্তা ও যমুনা ব্যাংকের গ্রাহকরা কর্মশালায় সরাসরি ও অনলাইনে অংশ নেন।