× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ সাংবাদিকদের সেরা চার প্রকল্পকে ১৮ হাজার ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ১৬:২৪ পিএম

তরুণ সাংবাদিকদের চারটি প্রকল্পকে মোট ১৮ হাজার ৪৩০ ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস

তরুণ সাংবাদিকদের চারটি প্রকল্পকে মোট ১৮ হাজার ৪৩০ ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস

বাংলাদেশে আয়োজিত প্রথম টেকক্যাম্পে অংশগ্রহণকারী সাংবাদিকতার শিক্ষার্থী এবং তরুণ সাংবাদিকদের চারটি প্রকল্পকে মোট ১৮ হাজার ৪৩০ ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিভেন ইবেলি, টেকক্যাম্প আয়োজনের উদ্দেশ্যের প্রতি বিজয়ীদের নিষ্ঠার জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, গণমাধ্যম সাক্ষরতার অগ্রগতি এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এখান থেকে অর্জন করা নতুন দক্ষতাগুলোকে আপনারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে ব্যবহার করতে পারেন।

সাংবাদিকদের ক্ষমতায়ন, সত্য নিশ্চিত করতে আয়োজিত এ বছরের ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের টেকক্যাম্পের পর অনুদানের এ আয়োজনটি এক উল্লেখযোগ্য মাইলফলক। এ উদ্যোগে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ৫০ জন সাংবাদিকতার শিক্ষার্থী এবং তরুণ সাংবাদিককে নির্বাচিত করা হয়েছিল। যেখানে তারা গণমাধ্যম সাক্ষরতা, ফ্যাক্ট-চেকিং পদ্ধতি, ভুল তথ্য প্রতিরোধ, সাইবার সিকিউরিটি এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন।

অনুদানপ্রাপ্ত চারটি প্রকল্প হলো কোস্টাল ভয়েস, এম্পাওয়ারিং মিডিয়া স্টুডেন্টস টু আইডেন্টিফাই নিউজ সোর্সেস অ্যান্ড এলিমিনেটিং মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, মিডিয়া লিটারেসি বেয়ন্ড দ্য স্ক্রিন : ব্রিজিং গ্যাপস, বিল্ডিং মাইন্ডস এবং ভয়েস ফর ভয়েসলেস।

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টার (জিওয়াইএলসি) এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স (ইসিএ)-এর সঙ্গে অংশীদারিতে টেক ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা