× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষ করদাতা হাকিমপুরী জর্দার মালিক কাউছ মিয়া মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ০৯:৩০ এএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ১৬:২৫ পিএম

হাজি কাউছ মিয়া। ছবি : সংগৃহীত

হাজি কাউছ মিয়া। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ জুন) দিনগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, আট ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কাউছ মিয়া

কাউছ মিয়া বেশ কয়েকবার সেরা করদাতা হয়েছিলেন। ২০২০-২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে মুজিববর্ষে জাতীয় পর্যায়ে সেরা করদাতাকে সম্মাননা প্রদান কার্যক্রমটি অন্তর্ভুক্ত করা হয়। ব্যক্তি পর্যায়ে সর্বাধিকবার সর্বোচ্চ করদাতার সম্মান অর্জন করায় এবং রাজস্ব খাতের অন্য সব পুরস্কারে ভূষিত হওয়ায় কাউছ মিয়াকে মুজিববর্ষের সেরা করদাতা নির্বাচন করা হয়।

২০০৮ সাল থেকে কাউছ মিয়া দেশে ব্যবসায়ী শ্রেণিতে সর্বোচ্চ করদাতার একজন। কাউছ মিয়া ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন। ১৯৫৮ সালে প্রথম কর দেন তিনি। সর্বোচ্চ আয়করদাতা হিসেবে টানা ১৪ বার রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

হাজি মো. কাউছ মিয়া ১৯৩১ সালের ২৬ আগস্ট চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্বাস আলী মিয়া ও মা ফাতেমা খাতুন। কিশোর বয়সেই তিনি চাঁদপুর শহরে ব্যবসায়ী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। এ সময় তিনি ১৮টি ব্র্যান্ডের বিস্কুট, সাবান ও সিগারেটের এজেন্ট হন। ২০ বছর চাঁদপুরে ব্যবসা করার পর ১৯৭০ সালে নারায়ণগঞ্জে  ব্যবসা শুরু করেন। তিনি ৪০টির বেশি ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি আগা নবাব দেউড়ীতে বসবাস করে ব্যবসা পরিচালনা করছেন। কর প্রদানে সততা, আন্তরিকতা ও প্রণােদনার স্বীকৃতিস্বরূপ হাজি মো. কাউছ মিয়াকে সিআইপি মর্যাদায় ভূষিত করা হয়েছে। পরে যতবার  এনবিআর করদাতার সম্মাননা দিয়েছে ব্যক্তি পর্যায় সিনিয়র সিটিজেন হিসেবে, প্রতিবারই অর্থাৎ টানা ২০ বার তিনি শীর্ষ করদাতার সম্মাননা পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা