× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা তিন কার্যদিবস বৃদ্ধির পর ফের পতনে পুঁজিবাজার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৬:১১ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৪ ১৬:১২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৬ দশমিক ৯৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৫ দশমিক ৫৭ পয়েন্ট। এদিন ডিএসই এবং সিএসইতে সূচক বাড়লেও লেনদেন মিশ্র প্রক্রিয়া দেখা গেছে।

ঈদের ছুটি শেষে দুই কার্যদিবস এবং চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস টানা তিন দিন বৃদ্ধির পর ফের পতনে পুঁজিবাজার। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৯  কোটি ৮৬ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ১৯ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে আড়াই শতাধিক প্রতিষ্ঠানের এবং সিএসইতে শতাধিক প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ এর আগের দিনের তুলনায় ৩ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ দশমিক ৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৭ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে দাম বেড়েছে ৯২ টির। বিপরীতে দাম কমেছে ২৫৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৯  কোটি ৮৬ লাখ টাকা। যা আগের দিন ছিল ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ৬ কোটি ৮৮ লাখ টাকা।

অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৯৫ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২১ টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১ টির দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ১৪৬ টির এবং ২৪ টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ১৯ লাখ টাকা। যা এর আগের দিন ছিল ১০ কোটি ৯৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ১০ কোটি ২১ লাখ টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা