× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে বিদ্যুৎ উপকেন্দ্র

১০২ কোটি টাকায় সংস্কার ও সম্প্রসারণ করবে সরকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৬:১৮ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৭:০০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ময়মনসিংহ অঞ্চলের বিতরণ লাইন উন্নয়নে ১০২ কোটি ৬১ লাখ টাকায় ১২টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণের কাজ পেল আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড। বুধবার ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান। তিনি জানান, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটিতে ৮টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ২টি, বিদ্যুৎ বিভাগের ১টি ও সেতু বিভাগের ১টি প্রস্তাব ছিল। এতে মোট খরচ হবে ২ হাজার ৫৪৯ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা।

অতিরিক্ত সচিব জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, ময়মনসিংহ জোন’ প্রকল্পের প্যাকেজ নম্বর জিডি-১ : লট-৫-এর আওতায় নির্মাণকাজ আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড, বাংলাদেশের কাছ থেকে ১০২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ৩৫৯ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, ময়মনসিংহ অঞ্চলের বিতরণ লাইন উন্নয়নের অংশ হিসেবে সেখানে ৭টি নতুন ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ, ৩টি উপকেন্দ্র সংস্কার ও ২টি উপকেন্দ্র ৩৩ কেভিতে সম্প্রসারণের প্রস্তাব নিয়ে এসেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এ ছাড়া বৈঠকে সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের লক্ষ্যে সার্ভিস প্রোভাইডার হিসেবে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিসিসিসি) বাংলাদেশি মুদ্রায় ৬৫ শতাংশ অর্থাৎ ৬৫৬ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৪০৮ টাকা এবং বৈদেশিক মুদ্রায় ৩৫ শতাংশ অর্থাৎ ইউএস ডলার ৩ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৯৪০ (সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৩২৬ কোটি ৮৩ লাখ ৯১ হাজার ৭৫৮ টাকা) পরিশোধের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা