× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন নেমেছে ৪০০ কোটিতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৫:৫৯ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৬:৩১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

টানা তিন দিনের দরপতনের পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর প্রধান সূচকের উত্থান হয়েছে। কিন্তু লেনদেনের খরা আগের দিনের তুলনায় আরও প্রকট হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা কম।

তবে ডিএসইর প্রধান সূচক ৩৫ পয়েন্ট বেড়েছে। ফলে দিনশেষে সূচক অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে। এ ছাড়া তালিকাভুক্ত ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টি শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়নি। ডিএসইতে দর বেড়েছে ৭৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৩টির।

ডিএসইতে লেনদেনে শীর্ষে অবস্থান করছে জেনিক্স ইনফোসিস। প্রতিষ্ঠানটির ৪২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা বসুন্ধরা পেপারের ২৫ কোটি ৩৪ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২১ কোটি ১৯ লাখ এবং সামিট পোর্ট অ্যালায়েন্স ১৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে আছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ৭৮ টাকা ৬০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালের ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ৯৯ টাকা ৭০ পয়সায়। এ ছাড়া ই-জেনারেশন ৯ দশমিক ৮৭ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮১ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৩ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। শেয়ারটির দর ১০ শতাংশ কমে সবশেষ ৯ টাকায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দাম ৭ দশমিক ৪৯ শতাংশ কমে লেনদেন হয় ৭৪১ টাকা ৫০ পয়সায়। এ ছাড়া ন্যাশনাল টির ৩ দশমিক ৮১ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১ দশমিক ৩৩ শতাংশ এবং পূবালী ব্যাংকের শেয়ার শূন্য ৭৫ শতাংশ দর হারিয়েছে।

এদিকে মূল মার্কেটে ইতিবাচক প্রবণতা থাকলেও ডিএসইর এসএমই বোর্ডেও ছিল নেতিবাচক। ডিএসএমই-এক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত ছিল ১টির দর।

তবে ডিএসই সূচক ঊর্ধ্বমুখী হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক ছিল নেতিবাচক। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৭০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৭ কোটি ৫৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকা কম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা