× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমপ্লয়িজ কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৯:২৭ পিএম

আপডেট : ২২ জুন ২০২৪ ২০:২০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহ ও আঞ্চলিক কার্যালয়ের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের 'এমপ্লয়িজ কনফারেন্স ২০২৪' অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন)  চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন এবং ইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।

প্রধান অতিথি মোহাম্মদ মোহন মিয়া ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৪ সালের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংকের সব কার্যক্রমে ইসলামী ব্যাংকিং নীতিমালার শতভাগ অনুসরণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, এসএমই বিনিয়োগ বৃদ্ধি ও নিবিড় তদারকির মাধ্যমে সম্পদমান উন্নয়নে তৎপর হওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা