× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের পর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৫৬ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৯:০২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঈদের পর লেনদেন হওয়া দুই কার্যদিবসেই পুঁজিবাজার ছিল ঊর্ধ্বমুখী। এতে দুদিনেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১০ হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। কিন্তু গত মার্চের তুলনায় ডিএসইর বাজার মূলধন কম আছে এক লাখ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে জানা যায়, ঈদের পর প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ৪৩ দশমিক ৫৭ পয়েন্ট এবং দ্বিতীয় দিনে বাড়ে ৮২ দশমিক ৭৪ পয়েন্ট। অর্থাৎ দুদিনে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ১২৬ পয়েন্ট। গত সাপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৬৪৯ কোটি টাকা। ঈদের আগে শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৩৩ হাজার ৫৯৩ কোটি টাকা। অর্থাৎ ঈদের পর দুদিনে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৫৬ কোটি টাকা।

ঈদের পর ১০ হাজার কোটি টাকার ওপরে বাজার মূলধন বাড়লেও  এর আগে লেনদেনে প্রায় দেড় লাখ কোটি টাকা বাজার মূলধন কম রয়েছে। গত ৩ মার্চ ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৭ হাজার ৩৯ কোটি টাকা। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে ১২ জুন ডিএসইর বাজার মূলধন ৬ লাখ ৩০ হাজার ৩৪৯ কোটি টাকায় নেমে আসে। অর্থাৎ দুই মাসের বেশি সময় ধরে চলা দরপতনে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ লাখ ২৬ হাজার ৬৯০ কোটি টাকা।

ঈদের আগের শেষ দুই কার্যদিবসেও পুঁজিবাজার ছিল ঊর্ধ্বমুখী। তাতে ডিএসইর বাজার মূলধন বাড়ে ৩ হাজার ২৪৪ কোটি টাকা। অর্থাৎ ঈদের আগে ও পরে মিলে বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ৩০০ কোটি টাকা। এরপরও ৩ মার্চের তুলনায় এখনো ডিএসইর বাজার মূলধন ১ লাখ ১৩ হাজার ৩৯০ কোটি টাকা কম আছে। বাজার মূলধন কম হওয়ার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ কমেছে।

পুঁজিবাজারে বিনিয়োগকারী ও বিশ্লেষরা বলছেন, ঈদের আগে যে পরিমাণ লোকসানের মধ্যে পড়তে হয়েছে, সেই লোকসান কাভার করতে একটানা এক-দেড় মাস পুঁজিবাজার ঊর্ধ্বমুখী থাকতে হবে। তারপরও অনেক বিনিয়োগকারীর লোকসান পুরোপুরি কাভার হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা