× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ টন মাছ রপ্তানির মাধ্যমে আখাউড়ায় কার্যক্রম শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৪ ২১:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানির বাণিজ্য শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রুকুনুজ্জামান আবেদিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে ৫টি গাড়িতে করে প্রায় ২৫ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল আজহার ছুটিতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম চার দিন বন্ধ ছিল। ছুটি শেষে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে গত রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা চার দিন বন্দরে ব্যবসায় কার্যক্রম বন্ধ ছিল। গতকাল সকাল থেকে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে টানা চার দিন দুই দেশের বাণিজ্য বন্ধ ছিল। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা