× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান মোড় উপশাখায় চুরির ঘটনায় আইএফআইসি ব্যাংকের বক্তব্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৪ ২২:১২ পিএম

বিমান মোড় উপশাখায় চুরির ঘটনায় আইএফআইসি ব্যাংকের বক্তব্য

আমাদের সম্মানিত গ্রাহক ও সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৩ জুন রাত আনুমানিক ২টার দিকে কতিপয় দুর্বৃত্ত আইএফআইসি ব্যাংকের বগুড়ার বিমান মোড় উপশাখার কলাপ্সিবল গেট ও আয়রন সেফ ভেঙে ২৯লাখ টাকা চুরি করে নিয়ে যায়। 

এ ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের পাশাপাশি দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছেন।

তবে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করছে এ ঘটনায় ব্যাংকের গ্রাহকদের কোনও ধরনের স্বার্থহানির শঙ্কা নেই। ব্যাংকে আমানতকারীদের অর্থও শতভাগ সুরক্ষিত রয়েছে। উক্ত উপশাখায় আগের মতোই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। বিমান মোড় উপশাখাটি আইএফআইসি ব্যাংকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার আওতাভুক্ত। তবে এ দুর্ঘটনায় নিরাপত্তা বা অবহেলাজনিত কোনও ত্রুটি ছিল কি না তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

আইএফআইসি ব্যাংক তার গ্রাহকের স্বার্থ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। আইএফআইসি ব্যাংকের পাশে থেকে ব্যাংকিং সেবা গ্রহণের জন্য আমরা আমাদের সকল গ্রাহকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজ্ঞপ্তি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা