× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় গ্লোবাল সোর্সিং এক্সপোতে যমুনা গ্রুপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৫:৪৬ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৪ ১৬:২৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৪'-এ অংশ নিয়েছে বাংলাদেশের যমুনা গ্রুপের আওতাধীন একাধিক প্রতিষ্ঠান। বিশ্বের অন্তত ২০টি দেশ ও অঞ্চলের পোশাক খাতের শতাধিক শীর্ষ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এ এক্সপোতে।

সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গত ১২ জুন তিন দিনব্যাপী এ ‘গ্লোবাল সোর্সিং এক্সপো' শুরু হয়ে ১৪ জুন শেষ হয়। পোশাক খাতের ইন্ডাস্ট্রি লিডার, সাপ্লায়ার ও বায়ারদের এক ছাদের নিচে নিয়ে এসে তাদের মধ্যে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও পণ্য প্রদর্শনের মাধ্যমে উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটাতে এ আয়োজন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

প্রদর্শনীতে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হুরাইন এইচটিএফ লিমিটেড, গার্মেন্টস ইউনিট যমুনা ডেনিমস এবং যমুনা ডেনিমস উইভিং লিমিটেডের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

এ প্রসঙ্গে যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন এইচটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, এর আগে প্যারিস, আমস্টারডাম ও নিউইয়র্কে এক্সপোতে আমরা আমাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করেছি। অস্ট্রেলিয়ায় এবারই প্রথম। এটি নতুন অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ান মার্কেট সম্পর্কে জানা ও বোঝার সুযোগ তৈরি হলো। 

এ ছাড়াও এ প্রদর্শনীতে মানসম্পন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরের ক্রেতা এবং কোম্পানিগুলোকে আকৃষ্ট করা যায়। আমরা বাংলাদেশের হয়ে সেই চেষ্টাই করেছি। এক্সপোতে কালেকশনগুলো প্রদর্শন করছেন কোম্পানির হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট শাহজেব প্যাটেল।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি করা পণ্যের প্রায় শতকরা ৯৩ ভাগই তৈরি পোশাকপণ্য। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান করছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা