প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২০:২৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ২০:৪১ পিএম
সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীর হাতে রবির প্রতিনিধিদল এ চেক হস্তান্তর করেন। প্রবা ফটো
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৪ কোটি ৪ লাখ ২১ হাজার ২৫০ টাকার চেক হস্তান্তর করেছে রবি আজিয়াটা লিমিটেড।
বুধবার (১২ জুন) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীর হাতে রবি আজিয়াটা লিমিটেড প্রতিনিধিদল এ চেক হস্তান্তর করে।
এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে শরিফ শাহ জামাল রাজ (ভাইস প্রেসিডেন্ট, হেড অব পাবলিক অ্যাফেয়ার্স এবং সাসটেইনেবিলিটি), মোহাম্মদ সরফরাজ হায়দার (ভাইস প্রেসিডেন্ট, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স), তাসনুভা আমরীন জামান (ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ বিভাগ) সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।