× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূচকে মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন বেড়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৬:৪২ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ১৭:০৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৪ দশমিক ৬১ পয়েন্ট। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই  কমেছে ৬ পয়েন্ট। এদিন ডিএসইতে সামান্য সূচক ও লেনদেনের  পরিমাণ বেড়েছে এবং সিএসইতে সূচক কমেছে, তবে লেনদেনের পরিমাণ বেড়েলে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৩ কোটি ১৪ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১১৬ কোটি ৮৭ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার  ডিএসইতে শতাধিক প্রতিষ্ঠানের এবং সিএসইতে অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান  করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ এর আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২১ দশমিক পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে দাম বেড়েছে ২২৪ টির। বিপরীতে দাম কমেছে ১১৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৩ কোটি ১৪ লাখ টাকা। যা আগের দিন ছিল ৩৫০ কোটি ৭৯ লাখা টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ৭২ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার। দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারি এবং আলিফ ইন্ডাস্ট্রিজ। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম, সি পার্ল বিচ রিসোর্ট, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং ই-জেনারেশন।

অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৪৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ৮৭টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৬ কোটি ৮৭ লাখ টাকা। যা এর আগের দিন ছিল ১১ কোটি ২৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ১০৫ কোটি ৫৮ লাখ টাকা।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা