× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইর সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৭:০৪ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১৮:১১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই  কমেছে ১৬ দশমিক ৬৫ পয়েন্ট। এদিন ডিএসইতে সামান্য সূচক বাড়লেও লেনদেন কমেছে এবং সিএসইতে সূচক ও লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৯ লাখা টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে দেড় শতাধিক প্রতিষ্ঠানের এবং সিএসইতে শতাধিক প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ এর আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০  পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে দাম বেড়েছে ১৬১ টির। বিপরীতে দাম কমেছে ১৬৮ টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৯ লাখা টাকা। যা আগের দিন ছিল  ৪৩১ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ৮০ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ার। দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রিম ও তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো।

অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৬ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫৩ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ১২০টির এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। যা এর আগের দিন ছিল ১০৭ কোটি ৯৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ৯৬ কোটি ৬৮ লাখ টাকা।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা