× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দিনে ডিএসইর প্রধান সূচক কমল ১৩৫ পয়েন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৭:২১ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৮:৪৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চলতি সপ্তাহে তৃতীয় দিনের মতো আরও এক দফা দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। আগের দুই দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর প্রধান সূচক কমেছে ৩৫ পয়েন্ট। ফলে দিনশেষে সূচক অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। টানা দরপতনে শেষ তিন কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩৫ পয়েন্ট। ফলে ৬ হাজার ৩৫৩ পয়েন্ট নিয়ে শুরু করা ডিএসইএক্স নেমে এসেছে ৬ হাজার ২১৮ পয়েন্টে, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান।

গত কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দামে নেমেছে আরও কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ফলে তিন শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে সর্বনিম্ন দরে। এ ছাড়া তালিকাভুক্ত ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টি প্রতিষ্ঠানের কোনো শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়নি।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ২৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির। দর কমার এই চিত্র পুঁজিবাজারে লেনদেনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৯২ লাখ টাকা, যা সোমবারের চেয়ে ১৫১ কোটি টাকা কম।

ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে জেনিক্স ইনফোসিস। প্রতিষ্ঠানটির ৬২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৩ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা বসুন্ধরা পেপারের ৩৯ কোটি ২৮ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ৩০ কোটি ৫২ লাখ এবং ইস্টার্ন হাউজিংয়ের ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা পেপার মিলস। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে অবস্থান করছে ১০৫ টাকা ৭০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের ৯ দশমিক ৭০ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ৩৩ টাকা ৯০ পয়সায়। এ ছাড়া লুব-রেফ বাংলাদেশ ৫ দশমিক ২২ শতাংশ, জেনিক্স ইনফোসিসের ৪ দশমিক ৪১ শতাংশ এবং বেঙ্গল থার্মোপ্লাস্টিকের ৪ দশমিক শূন্য ৩ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। শেয়ারটির দর ২৬ দশমিক ৪৪ শতাংশ কমে সবশেষ ২৫৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে আছে তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, এর দাম ৯ দশমিক ৯৯ শতাংশ কমে লেনদেন হয় ৩৮ টাকা ১০ পয়সায়। এ ছাড়া এডিএন টেলিকম ৯ দশমিক ৮৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯ দশমিক ৭২ শতাংশ এবং ওরিয়ন ফার্মার ৯ দশমিক ১২ শতাংশ দর হারিয়েছে।

এদিকে মূল বাজারের ধারাবাহিকতায় ডিএসইর এসএমই বোর্ডেও ছিল নেতিবাচক। ডিএসএমই-এক্স ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ পয়েন্টে। লেনদেন হওয়া ১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১টির, কমেছে ১১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতেও বড় দরপতন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৮২ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৩ কোটি ১০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২ কোটি ৬ লাখ টাকা বেশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা