প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৭:০৫ পিএম
প্রবা ফটো
চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৫ দশমিক ৮৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৭ দশমিক ৭৪ পয়েন্ট। এদিন ডিএসই এবং সিএসইতে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৬৪ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১০৭ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে প্রায় সাড়ে তিন শতাধিক প্রতিষ্ঠানের এবং সিএসইতে দেড় শতাধিক প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ এর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৩ দশমিক ৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ৮০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে দাম বেড়েছে ৫১ টির। বিপরীতে দাম কমেছে ৩০৮ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৬৪ লাখ টাকা। যা আগের দিন ছিল ৩১৮ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ১১২ কোটি ৮৬ লাখ টাকা।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫ টির দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ১৬৩টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০৭ কোটি ৯৭ লাখ টাকা। যা এর আগের দিন ছিল ২৩ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ৮৪ কোটি ৪৩ লাখ টাকা।