× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে পদ্মাসেতু দিয়ে ঢাকায় আসছে আম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৪ ২১:৪৪ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ২২:১৫ পিএম

এবারের ম্যাংগো স্পেশাল ট্রেন সেবা শুরু হয়েছে। প্রবা ফটো

এবারের ম্যাংগো স্পেশাল ট্রেন সেবা শুরু হয়েছে। প্রবা ফটো

রাজধানী ঢাকায় আম পরিবহনের জন্য চালু হয়েছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। সোমবার (১০ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনের যাত্রা শুরু হয়। এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে রাজধানীতে পৌঁছবে ট্রেনটি। এ নিয়ে আম পরিবহনের জন্য পঞ্চমবারের মতো ট্রেনটি চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রথম দিনে ১ হাজার ৮৪৫ আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছেড়েছে ম্যাংগো স্পেশাল ট্রেন। সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার দুটি রেলওয়ে স্টেশনে এই আমগুলো রাজধানীতে পাঠানোর জন্য বুকিং করেন চাষি ও ব্যবসায়ীরা। এদিন ম্যাংগো ট্রেন থেকে রাজস্ব আয় হয় ২ হাজার ৭৫৬ টাকা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৬ লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রা পথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি নেবে বিশেষ এই ট্রেন। আম ও পশু পরিবহণকারী ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ভাড়া লাগবে ১ টাকা ৪৭ পয়সা, রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা, পোড়াদহ থেকে ১ টাকা ১৯ পয়সা, রাজবাড়ী থেকে ১ টাকা ৭ পয়সা, ফরিদপুর থেকে ১ টাকা ১ পয়সা এবং ভাঙ্গা থেকে ৯৮ পয়সা।

ম্যাংগো স্পেশাল ট্রেনের এবারের কোরবানি পশু পরিবহন করা হবে। আগামী ১২ জুন থেকে ১৪ জুন মোট ৩দিন এই ট্রেনে পশু পরিবহন করতে পারবেন খামারিরা। এবারের ওয়াগন ভাড়া বেড়েছে ২ হাজার ৯১০ টাকা। প্রতিটি ওয়াগনে পশু পরিবহন করতে ভাড়া গুনতে হবে ১৪ হাজর ৭৩০ টাকা। গতবার ভাড়া ছিল ১১ হাজার ৮২০ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ে দেওয়া পরীসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের ৫ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত ৪৬ দিন চলেছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। ওই বছর ট্রেনে এক হাজার ২০০ মেট্রিক টন আম পরিবহন করা হলেও কোরবানির পশু পরিবহন হয়নি। ২০২১ সালের ২৭ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত ৫০ দিন চলেছিলো ম্যাংগো স্পেশাল ট্রেন। ওই বছর ২ হাজার ২৩৫ মেট্রিক টন আম পরিবহন করা হয়েছিল। ২০২২ সালের ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত ৭ দিন চলে বিশেষ এই ট্রেন। ওই বছর ১৭৯ মেট্রিক টন আম, ৩৬টি গরু ও ১৬০টি ছাগল পরিবহন করা হয়। ২০২৩ বছর ৮ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ১৮ দিন স্পেশাল ট্রেন চলেছে। এ বছর ৩৮২ মেট্রিক টন আম পরিবহন করা হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছরে ম্যাংগো স্পেশাল ট্রেনে ৩ হাজার ৯৯৫ মেট্রিক টন আম পরিবহন করা হয়েছে। এ থেকে রেলের আয় হয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা। গত চার বছরে ট্রেনটিতে তেল খরচ হয়েছে ৯২ লাখ ৯১ হাজার টাকা। ফলে এই কয়েক বছরে ট্রেনের লোকসান হয়েছে ৪৬ লাখ ৬১ হাজার ৮৬০ টাকা।

এদিকে কম খরচে আম পাঠাতে পেরে খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা। তারা বলছেন, কুরিয়ার সার্ভিস ও ট্রাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহন করতে খরচ হয় প্রতি কেজিতে ১২ থেকে ১৬ টাকা। ম্যাংগো ট্রেনে তারা নামমাত্র ভাড়ায় আম পাঠাতে পেরে খুশি।

এ ছাড়াও তাদের ম্যাংগো ট্রেনের সেবা নিয়ে অভিযোগও কম নয়। স্টেশনে আম বুকিং করতে গেলে হয়রানি আর কুলিদের অতিরিক্ত চাঁদা নেওয়ায় অতিষ্ঠ ব্যবসায়ীরা। যদিও এসব অভিযোগ মানতে নারাজ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, সেবাগ্রহীতাদেও কাঙ্খিত সেবা দেওয়াই রেলওয়ের একমাত্র ধর্ম। এসব বিষয়ে সুস্পষ্ট অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ম্যাংগো ট্রেনে আম পরিবহনে সরকারকে প্রতি কেজিতে অন্তত ৩০-৪০ টাকা ভর্তুকি দিতে হবে। লোকসানের ঝুঁকি নিয়ে বিশেষ এই ট্রেন চালুর বিষয়ে রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, জনগণের কথা ভেবে প্রধানমন্ত্রী কম ভাড়ায় এ ট্রেন চালু করতে বলেছেন। সে কারণে এবারও ট্রেনটি চালু করা হয়েছে। এ নিয়ে ট্রেনটি পঞ্চমবারের মতো চালু হলো। এতে কওে আম ব্যবসায়ীরা কম খরচে ঢাকায় আম পরিবহন করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী মো. আসাদুল হক, রাজশাহী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ওবাইদুল্লাহসহ অনান্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা