× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ২৩:৩৭ পিএম

রবিবার ভার্চুয়াল প্লাটফর্মে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : স্ক্রিনশট থেকে নেওয়া

রবিবার ভার্চুয়াল প্লাটফর্মে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি : স্ক্রিনশট থেকে নেওয়া

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সকাল ১১টায় ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রায়েন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের জন্য ৩৫% ডিভিডেন্ড (১৭.৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ১৭.৫% স্টক ডিভিডেন্ড প্রতি শেয়ারে) প্রদানের অনুমোদন দেন।

সভায় ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন এবং ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন ও নানা বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৯৩,৮৮৩.১ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৫,৫৫,৪৭৩.৬ মিলিয়ন টাকা। যার প্রবৃদ্ধির পরিমাণ ৩৮,৪০৯.৫ মিলিয়ন টাকা বা ৬.৯%। ২০২৩ সালে ব্যাংক থেকে দেওয়া ঋণের পরিমাণ ৪,১২,০৭৩.০ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৩,৬৪,০০০.৮ মিলিয়ন টাকা। যার প্রবৃদ্ধির হার ১৩.২%। ২০২৩ সালে ব্যাংকের ডিপোজিট ৩৪,৪৫৮.৮ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৭২,৫৯০.১ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৪,৩৮,১৩১.৩ মিলিয়ন টাকা। যার প্রবৃদ্ধির হার ৯.১%।

ব্যাংক ২০২৩ সালে ট্যাক্স পূর্ববর্তী নীট মুনাফা অর্জন করে ১১,৪৫০.১ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৮,৮৬৬.৬ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নীট মুনাফা অর্জন করে ৮,০১৭.৪ মিলিয়ন টাকা যা ২০২২ সালে ছিল ৫,৬৬১.৭ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ১০.৭২ টাকা যা ২০২২ সালে ছিল ৭.৫৭ টাকা। বাসেল-৩ অনুযায়ী ২০২৩ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত ১৬.১৬% যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০% থাকা বাঞ্ছনীয়।

সভায় ব্যাংকের পরিচালক হিসেবে আবেদুর রশিদ খানের পুনঃনিয়োগের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ২০২৪ সালের জন্য কোম্পানির বহিঃনিরীক্ষক হিসেবে এ. কাসেম এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস -এর পুনঃনিয়োগের অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা