প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৯:৫০ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪ ১৯:৫২ পিএম
ফাইল ছবি
দেশের বাজারে আরেক দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ২৯৫ টাকা। এতে বর্তমানে এই ক্যাটাগরির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। যা ছিল ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা।
শনিবার (৮ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৬১০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৯৪ হাজার ৮১৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৮ হাজার ৩৮২ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।