× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ছে ৪৬৭ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৭:৩৭ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ১৮:৩৪ পিএম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ছে ৪৬৭ কোটি টাকা

আগামী ২০২৪-২৫ অর্থবছরে নারী ও শিশু বিষয়ক উন্নয়নে বেড়েছে বাজেট বরাদ্দ। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য এবার ৫ হাজার ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থ বছরের চেয়ে ৪৬৭ কোটি বেশি।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য এ প্রস্তাব করেছেন। 

অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ৪ হাজার ৭৫৫ কোটি টাকা।

তিনি আরও জানান, আগামীতে নারী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে নারী শিক্ষার সুযোগ সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শ্রম বাজারে নারীদের প্রবেশ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ইত্যাদি কার্যক্রম আরও জোরদার করা হবে। সেলক্ষ্যে হাওড় এলাকার সুবিধাবঞ্চিত নারীর আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ প্রদান, কর্মজীবী মায়েদের শিশুসন্তানদের জন্য ৬৪ জেলায় ডে-কেয়ার সেন্টার স্থাপন, ৬৪ জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ, ৪ বছর বয়সি শিশুদের জন্য শিশু বিকাশ কেন্দ্র স্থাপন, গ্রামীণ শিশুদের সৃজনশীল কাজ সংগ্রহ এবং প্রদর্শন, নিরাপদ ইন্টারনেট নিরাপদ শিশু কর্মসূচি বাস্তবায়ন ইত্যাদিসহ বেশকিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা