× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড’পেল এনার্জিপ্যাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ১৭:০৩ পিএম

‘গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড’পেল এনার্জিপ্যাক

গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। প্রতিষ্ঠানটি ‘মোস্ট ইনোভেটিভ পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি বাংলাদেশ’-এর স্বীকৃতি পেয়েছে। 

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উদ্ভাবনী কাজগুলো পরিচালনা করার লক্ষ্যে ১৯৮২ সাল থেকে নিরলস কাজ করে যাচ্ছে এনার্জিপ্যাক। জ্বালানি শক্তিকে পুরোপুরি কাজে লাগিয়ে দেশকে সহায়তা করতে প্রতিষ্ঠানটি যাবতীয় কার্যক্রমে উদ্ভাবন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছে। প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন করলো এনার্জিপ্যাক। 

এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হুমায়ুন রশিদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানের দলগত কাজের মানসিকতা ও গুণমান ধরে রাখার নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের প্রতি অব্যাহত সমর্থন ও আস্থা রাখায় আমাদের সহকর্মী ও অংশীদারসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও দেশে সাশ্রয়ী ও ক্লিন এনার্জি উৎপাদনে সক্ষমতা অর্জনে সহায়তা করার লক্ষ্য নিয়ে আমরা আমাদের উদ্ভাবন অব্যাহত রাখবো।”

উল্লেখ্য, স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনীতিতে উন্নত কর্মসংস্কৃতি নিশ্চিতে অবদান রাখছে এমন সেরা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয় ‘গ্লোবাল ইকোনোমিক্স অ্যাওয়ার্ড’। ব্যবসায়িক প্রতিষ্ঠানের আস্থা বাড়ানোর লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা