× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজেটে পোশাক খাতে নগদ প্রণোদনা অব্যাহত রাখার দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ২৩:০৩ পিএম

রাজধানীর সোনারগাঁও হোটেলে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সঙ্গে প্রতিবেদকের মতবিনিময় সভা। প্রবা ফটো

রাজধানীর সোনারগাঁও হোটেলে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সঙ্গে প্রতিবেদকের মতবিনিময় সভা। প্রবা ফটো

পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে আসছে বাজেটে উৎসে কর দশমিক পাঁচ শতাংশ করা ও রপ্তানিতে নগদ প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এসএম মান্নান কচি। শনিবার (১ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্থনৈতিক প্রতিবেদকদের নিয়ে বিজিএমইএর পরিচালনা পর্ষদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী এমপি।

অর্থনৈতিক অঞ্চলের বাইরের কারখানায় গ্যাস, বিদ্যুৎ না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি বলেন, ‘কাস্টমসের অনেক কর্মকর্তা আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত করছেন, উদ্যোক্তাদের হয়রানি করছেন। আমদানি-রপ্তানি যাচাই-বাছাই, উৎপাদন ও অর্থ প্রত্যাবাসন তদারকি ও অনুমোদনের মতো নানা সেবা দেন সংস্থার কর্মকর্তারা।’ বিজিএমইএ সভাপতির অভিযোগ, তদারকির নামে অনেক ক্ষেত্রে হয়রানি করা হয়। এদের আইনের আওতায় আনা হোক।      

তিনি বলেন, ‘দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। মোট আয়ের ৮০ ভাগের বেশি আসে এ খাত থেকে। পাশাপাশি কাঁচামাল আমদানিতেও শীর্ষ অবস্থানে গার্মেন্টস কারখানাগুলো। বিশাল এ কর্মযজ্ঞে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এনবিআরের কাস্টমস বিভাগ।’



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা