× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিআরসিতে বেসিক ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৮:৩৮ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১৮:৫৪ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রাঙ্গণে  বেসিক ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন অনুষ্ঠান। প্রবা ফটো

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রাঙ্গণে বেসিক ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন অনুষ্ঠান। প্রবা ফটো

গ্রাহকদের সহজ ও নিরাপদ ব্যাংকিংসেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রাঙ্গণে শতভাগ রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেডের এটিএম বুথ চালু হয়েছে। 

এ বুথের মাধ্যমে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীগণ এবং অন্যান্য সব গ্রাহকগণ সহজে টাকা উত্তোলন করতে পারবেন।       

বৃহস্পতিবার (৩০ মে)  বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে এ এটিএম বুথটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান।

এ সময় বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মো. আমিনুল হক, কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, ড. মুশফিক মান্নান চৌধুরী, এফআইডিএম, এফসিআইএম, মো. দেলোয়ার হোসাইন এবং কমিশনের সচিব মো. নূরুল হাফিজসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা