প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৮:২৩ পিএম
আইসিবির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে মনোনীত কর্মচারীদেরকে আইসিবির শুদ্ধাচার পুরস্কার প্রদান।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ‘শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩’ এর জন্য মনোনীত কর্মচারীদেরকে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মে) আইসিবির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। তিনি শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মচারীদেরকে সার্টিফিকেট, ক্রেস্ট ও চেক প্রদান করেন।
আইসিবির সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা, আইসিবির মহাব্যবস্থাপকরা এবং আইসিবি কর্মকর্তা সমিতি, আইসিবি কর্মচারী ইউনিয়ন ও বঙ্গবন্ধু পরিষদের (আইসিবি শাখা) প্রতিনিধিরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।