× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩০ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৬ পিএম

মাসব্যাপী অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। প্রবা ফটো

মাসব্যাপী অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। প্রবা ফটো

মাসব্যাপী অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এ বছর মেলায় ৩ হাজার ৭৫০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম।

তিনি বলেন, ’বইমেলা কমিটির দেওয়া ফরমে প্রকাশকরা যে তথ্য দিয়েছেন, তার ওপর ভিত্তি করে বই বিক্রির এ উপাত্ত প্রকাশ করা হয়েছে।’

তবে অনেক প্রকাশক নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বই বিক্রির তথ্য এখনও দেয়নি বলে জানান মুজাহিদুল ইসলাম।

তিনি জানান, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩ লাখ ৫৩ হাজার ৪৬৩জন পাঠক, দর্শক ও লেখক মেলায় এসেছেন।

এদিকে গত বছর মেলায় বিক্রি হয়েছিল ৫২ কোটি টাকার বই এবং মেলায় নতুন ৩ হাজার ৪১৬টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এদিন বিকালে বইমেলা প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ। শেষ বিকালে বই কিনে ঘরে ফেরার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন পাঠকরা। বইমেলা শেষ হলেও যেন এর রেশ রয়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা