× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসুদ আনোয়ারের কিশোরকাব্য ‘মায়াবি দিনের খাতা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৯ পিএম

মাসুদ আনোয়ারের কিশোরকাব্য ‘মায়াবি দিনের খাতা’

সাহিত্যিক মাসুদ আনোয়ার। লেখেন গল্প, উপন্যাস, কবিতা ও ছড়া। অমর একুশে বইমেলা-২০২৩-এ প্রকাশিত হয়েছে তার কিশোরকাব্য ‘মায়াবি দিনের খাতা’। গ্রন্থটি প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন উত্তম সেন।

পৃষ্ঠায় পৃষ্ঠায় রঙিন অলংকরণসমৃদ্ধ নানান স্বাদের ৩৬টি কিশোরকাব্য নিয়ে বইটির ভূমিকায় শিশুসাহিত্যিক জসীম মেহবুব লিখেছেন‘১৩-১৮ বছরের কিশোরের ভাবনার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে মাসুদ আনোয়ার কিশোর কবিতার ভূবন গড়ে তোলেন। তার কবিতায় রয়েছে সদ্য গজিয়ে ওঠা কিশোরের হালকা গোঁফের অজানা রহস্য। যে রহস্যের জানান দিতে তিনি কোনো আড়াল রাখেননি।

‘নাম তার সুনবানু’, ‘কিশোর নেমেছে পথে’, ‘সোনালি রোদের মত’, ‘থাকত যদি’, ‘যে তুমি কিশোর’, ‘মায়াবি দিনের খাতা’- এসব কবিতা সে কথাই জানান দেয়।’

‘মায়াবি দিনের খাতা’ কাব্যগ্রন্থের কবিতাগুলো কিশোর পাঠকদের দেবে নতুন এক জগতের সন্ধান। কখনও আলো ঝলমলে রঙিন দিনের কথা, কখনও স্বপ্নমাখা সম্ভাবনা, দেশমাতৃকা, স্বাধীনতা, উপদেশ, বাংলাভাষা, গ্রাম-বাংলা এবং শহর ঢাকার কথামালা রয়েছে কবিতার পরতে পরতে।

কবিতা, ছড়া, গল্প, উপন্যাসের পাশাপাশি মাসুদ আনোয়ার অনুবাদেও সিদ্ধহস্ত। সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন লেখক হিসেবে আছেন প্রকাশনীর লেখক তালিকায়। 

কিশোরকাব্য ‘মায়াবি দিনের খাতা’ পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় আদিগন্ত প্রকাশনের ৫২৫-৫২৬ নাম্বার স্টলে। ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা